
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগ নেতা জুয়েল সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন।

তিনি বাসাইল উপজেলার কলিয়া গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এই আসনের এমপি শওকত মোমেন শাহজাহান-এর মৃত্যুর পর উপনির্বাচনে প্রার্থী হয়ে গণভবনে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বাদ আছর কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
…বাসাইলসংবাদ/০৯ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




