
বাসাইল সংবাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল করিম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রহমান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




