
বাসাইল সংবাদ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট বাসাইল উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাসুলিয়াতে উপজেলার প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের ভিপি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান রবিন্দ্র মোহন সাহা রবি, সোসাইটির উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আহমেদসহ অন্যরা।

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিজনকে ১৫ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও এক লিটার তৈল দেয়া হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




