
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার নির্বাচনে সভাপতি পদে বাশিরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের মিঞা এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে বাশিরুল ইসলাম বাদল পেয়েছেন ২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এএসএম রেজাউর রহমান পেয়েছেন ১৯১ ভোট। আর মির্জা মোশারফ হোসেন পেয়েছেন ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মিয়া পেয়েছেন ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির খান ইমন পেয়েছেন ১৯৫ ভোট। আর মোহাম্মদ বাসেত পেয়েছেন ৩১ ভোট। মোট ৪১ পদে নির্বাচন হয়। এরমধ্যে ৩০টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
ভোটে নির্বাচিত কমিটির অন্যান্য বিজয়ীরা হলেন- কার্যকরী সভাপতি পদে যুবরাজ ভূঁইয়া, কার্যকরী সাধারণ সম্পাদক মীর রুবেল, সিনিয়র সহ-সভাপতি (নারী) তাহমিনা খোশনবীশ, সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সুমী শিকদার, সাংগঠনিক সম্পাদক মান্নান মিয়া, নারী সম্পাদক মোহসীনা জাহান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম এবং শিক্ষা, প্রাশি ও মাউশি সম্পাদক হাবিবুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিরাজুস সালেহীন। এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মমিনুল হক, জেরিন নাহিদ মিলি, আব্দুল মালেক খান ও হাবিবুর রহমান। নবনির্বাচিত কমিটির সদস্যরা বাসাইল উপজেলার শিক্ষক পরিবারের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাসাইলসংবাদ, ১৯ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




