
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কচুয়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দ।

টাঙ্গাইল জেলার এরিয়া সেলস ম্যানেজার হাসান তারেকের সভাপতিত্বে গাজীপুরের এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী ২০জন খামারীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়া আগত খামারিদের হাতে ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বাসাইলসংবাদ, ১২ মে, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




