
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার পৃথক পৃথক সময়ে নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সখীপুর ও বাসাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা), লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল (স্বতন্ত্র), বীরমুক্তিযোদ্ধা ও বিএনপির প্রবীণ নেতা শেখ মোহাম্মদ হাবিব (স্বতন্ত্র), জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান (লাঙ্গল), আমজনতা পার্টির মো. আলমগীর হোসেন, মাহমুদুল হক মাসুদ (স্বতন্ত্র), শেখ হাবিবুর রহমান কামাল (স্বতন্ত্র) এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ। এছাড়াও টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি ও বাসাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্র্তা মোছা. আকলিমা বেগম বলেন, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।’
বাসাইলসংবাদ, ২৯ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






