
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গণঅধিকার পরিষদের (জিওপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে উপজেলা সড়কের পাশে একটি ঘরে এ উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি এনামুল হক, বাসাইল উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাকিল খান, ক্রীয়া সম্পাদক মো. ওয়াসিম রানা, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি তারিকুল হাসান, সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. আল মমিন, সখীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আদনান হোসাইন প্রমুখ। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের মীমরুল, হাসিব, মুমিনসহ ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৭ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






