
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাসাইল উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম আবরারের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বাজার ও দরিদ্র পরিবারের মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় ইউনিয়ন জামায়াতের আমির মমতাজুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খোকা মিয়া, সেক্রেটারি মোহাম্মদ চান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, ‘এটি একটি মহৎ উদ্যোগ। বিত্তবানরা যদি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজ আরও সুন্দর ও কল্যাণমুখী হবে।
বাসাইলসংবাদ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






