
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে কাশিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাশিল ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রমজান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, আবুল হাশেম, আবু সাইদ খান কিতাব, মাসুদুর রহমান মাসুদ, কাশিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাহের রাজা খান, কাশিল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রউফ খান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাশিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়। কাশিল ইউনিয়ন ছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
বাসাইলসংবাদ, ৩০ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






