
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘৩৬ শে জুলাই নব চেতনার তুর্য ছাত্র-জনতার রাজপথে চির-বিপ্লবের ঐশ্বর্য’, জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের সুস্থতা ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ও সকল শহীদদের জন্য দোয়াসহ নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সামির মিয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, উপজেলা ওলামা বিভাগের সভাপতি শহীদুর রহমান সিদ্দিকী, প্রফেসর আব্দুল অদুদ খান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান খান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাপ্পু মিয়া, রোকন মিয়া, আপন বেগ, সাব্বির আহমেদ, সাজ্জাদ হোসেন খানসহ অন্যরা।
বাসাইলসংবাদ, ২৮ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






