
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণকালে লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ হাজার পরিবারকে দুই কেজি করে চাল, এক প্যাকেট দুধ, এক কেজি চিনি, এক লিটার তেল ও দুই প্যাকেট সেমাই বিতরণ করা হয়।
লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, ‘গরীব ও অসহায় মানুষদের ঈদ উপহার দেওয়ার মাধ্যমেই আমরা ঈদের আনন্দ খুঁজে পাই। গত ২০ বছর যাবত আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছি। ভবিষ্যতেও আমাদের এ মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ, ২৭ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






