
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে ঐতিহ্যবাহী জিআই পন্য পোড়াবাড়ির চমচমের শোরুম উদ্বোধন করলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমানের উপদেষ্টা চিত্রনায়ক ডিএ তায়েব।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ডে আদি টাঙ্গাইল পোড়াবাড়ি সুইটমিট এন্ড রেস্টুরেন্ট নামের একটি শোরুম উদ্বোধন করা হয়।
শোরুমে চমচম, ল্যাংচা, বালিশ মিস্টি, স্পেশার সাদা, রাজভোগ, বেবি সুইটস, পানি তাওয়া, মালাইকারীসহ ২০ রকমের মিস্টি রয়েছে। উদ্বোধক শেষে ডিএ তায়েব টাঙ্গাইলের মিস্টির সুনাম করেন ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলী রাজ, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন, শিশু শিল্পী দেওয়ানজাদী তুসমি তায়েফ টুনটুটি, কবি গোপাল কর্মকার, ফিরোজ আলম মুক্তার, মাজেদ আল মামুন, হুমায়ুন কবির প্রতিষ্ঠানের স্বত্যাধিকারী সুজিত ঘোষ প্রমুখ। পরে পাকুল্যা বাজারে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
বাসাইলসংবাদ, ৪ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






