
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ উপলক্ষে র্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাদের মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পাট অফিসার সবুজ মিয়া।
আলোচনাসভায় বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবাণু ধংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।
এরআগে পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






