
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুড নেইবারস বাংলাদেশ’। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কালিয়ানপাড়া সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইবারসের শিক্ষা ও স্বাস্থ্য টিমের ম্যানেজার জনি বৈরাগী, সিডিপি’র সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন, হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ ও গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।
এ সময় রোগী দেখেন টাঙ্গাইল মেডিকেল কলেজের ক্যান্সার মেডিসিন ও রেডিওথেরাপী বিশেষজ্ঞ ডা. এসএম নাজমুল আলম, শিশু বিশেষজ্ঞ ডা. আবু তাহের, এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সাজিয়া আফরিন।
এছাড়াও গুড নেইবারসের স্পন্সর্কৃত শিক্ষার্থীদের মাঝে চার্জার টেবিল ফ্যান, মশারি, খাতা ও কলম বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






