
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম উর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৬৫ টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০৯ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




