
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ডোবার পানিতে ডুবে মামা-ভাগনেসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি এলাকার মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে নাঈম (৪) এবং একই উপজেলার শোলাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭)। সোহান ও আকাশ সম্পর্কে মামা-ভাগনে।
স্থানীয়রা জানান, সোহান তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে সোহানসহ আরও দুই শিশু বাড়ির পাশে খেলা করতে যায়। খেলাধুলার এক পর্যায়ে শিশুরা ডোবায় পড়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ ভাসমাণ অবস্থায় দেখতে পায় স্বজনরা।
ফুলবাগ চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, শিশুরা বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে মারা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ, ১৮ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




