
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এইচএসসি পরীক্ষায় ১৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) ফলাফলে এ তথ্য জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান বাসাইলসংবাদকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের ১৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৮৭জন শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে ১০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাসাইল ডিগ্রী কলেজ থেকে ২৩১ পরীক্ষার্থীর মধ্যে ১৭৮জন শিক্ষার্থীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়ের ৯১ পরীক্ষার্থীর মধ্যে ৭০জন উত্তীর্ণ হয়েছে। এছাড়াও হাবলা টেংগুরিয়াপাড়া মাদরাসা থেকে ৪০জনের মধ্যে ৩৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। ফুলকী ঝনঝনিয়া সিনিয়র মাদরাসায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র মাদরাসাতেও শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ মাদরাসা থেকে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সুন্না সম্মিলিত আলীম মাদরাসা থেকে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ মাদরাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাসাইলসংবাদ, ৮ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




