
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন চারজন কৃষককে বুঝিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,সহ-সভাপতি আবু হানিফ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজান আলী, বাসাইল কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রাফিয়া আফরোজ প্রমুখ।
বাসাইলসংবাদ, ২২ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




