
নিজস্ব প্রতিবেদক : দোয়া মাহফিল, শ্রদ্ধাঞ্জলি ও আনন্দ র্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান প্রমুখ।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৮ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




