
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওযার পথে মারা যান।

ওইদিন রাত ১০টায় উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাসাইলসংবাদ/ ১০ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




