
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে পুকুরে গোসল করার সময় বজ্রাঘাতে হামিদা বেগম (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকালে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়া ডাকুড়ী গ্রামে ঘটনা ঘটে।

মৃত হামিদা বেগম ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে নুরুল ইসলাম ও তার স্ত্রী হামিদা বেগম বাড়ি ফিরেন। বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান হামিদা বেগম। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই হামিদা বেগমের মৃত্যু হয়।
গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ভূইঞা বলেন, ‘বজ্রাঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২২ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




