
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মলম পার্টি চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১২। শুক্রবার (১৩ মে) সকালে টাঙ্গাইল নতুন বাসষ্ট্যান্ডের নিরালা সুপার সার্ভিস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান।

আটককৃতরা হলেন- মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মীর আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৫৩) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানিরচর গ্রামের মাহফুজুল হকের ছেলে মাসুদুল হক ওরফে আপেল (৪৫)।
র্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মলম পার্টির তিন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিস্কুটের প্যাকেট, পাঁচটি মোবাইল, পাঁচটি সিম কার্ড ও ৭ হাজার টাকা জব্ধ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- দীর্ঘদিন ধরে বিভিন্ন গণপরিবহনে উঠে যাত্রীদের সঙ্গে আলাপচারিতায় জড়িয়ে পড়েন। বন্ধুসুলভ আচরণের এক পর্যায়ে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট খাওয়াইয়ে অজ্ঞান করে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।
বাসাইলসংবাদ/ ১৪ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




