
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এবং বাসাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার(১২ মে) বিকেলে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের একাংশের পক্ষে এই সংবাদ সন্মেলন করা হয়।

সন্মেলনে বাসাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রুবেল তালুকদার, যুগ্ম-আহবায়ক হৃদয় খান, কাশিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলু সিকদার ,কাউলজানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে রুবেল তালুকদার বলেন, রফিকুল ইসলাম সংগ্রাম গামছার কর্মি ছিলেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার আপনার মুখে সাজে না। আপনি এলাকার নারী-পুরুষের কাছ থেকে চাকুরী-বানিজ্য করে কত টাকা আত্মসাৎ করেছেন সেটা দলের সকলেই অবগত আছেন।
প্রসঙ্গত, এরআগে বুধবার দুপুরে বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়নে নামের তালিকা প্রেরণে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রাম।ওই সময় তিনি বলেছিলেন- ওয়ার্ড এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মতিতে আমাকেসহ ১নং তালিকায় রেখে আরও তিনজনের নাম রেজুলেশন করে জমা দেয়া হয়। পরবর্তীতে আমার নাম বাদ দিয়ে জেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের ‘মাইম্যান’ বলে খ্যাত সোহেল মিয়াকে তালিকায় ১নং এ রেখে তিনজনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেন। ব্যক্তিগত আক্রোশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করছেন।
বাসাইলসংবাদ/ ১২ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




