
নিজস্ব প্রতিবেদেক : বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বিএসএডি)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি সংবধর্না অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাস অডিটোরিয়ামে (টিএসসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. কামরুল আলম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির তথ্য ও গবেষনাবিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তানজিম খান প্রান্ত। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম।
বাসাইলসংবাদ/ ২৩ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




