
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্ত্রা বর্মণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলার ৭০০ জন কৃষককে ৫ কেজি বীজ ২০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্ট ও ২টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ১২ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




