
নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল সদর থানা ও শহর বিএনপি। শনিবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে সমাবেশস্থলে আশপাশ এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান। এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
এসময় শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান। এবং তত্বাবধায় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করবে না বলে হুশিয়ারী দেন দলটির নেতারা।
এদিকে, জেলার বিভিন্ন উপজেলাগুলোতেও বিক্ষোভ সামেবেশ পালন করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৫ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




