
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৫ দিনব্যাপী উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশলবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ শিল্প মন্ত্রাণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মীর্জা নূরুল গণী শোভন। নাসিব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, নাসিব টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ডা. সাহিদা আক্তার প্রমুখ।
কর্মশলায় প্রশিক্ষক ছিলেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের গবেষণা অফিসার আকিবুল হক। কর্মশলায় টাঙ্গাইলের প্রায় ৯০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আগামী ২৭ জানুয়ারী এ কর্মশালা শেষ হবে
বাসাইলসংবাদ/ ২৩ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




