
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী সেবা জেনারেল এন্ড চক্ষু হাসপাতাল-এর সহযোগীতায় প্রতিষ্ঠানটির কলিয়া কার্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে ৭০ জনকে চক্ষু পরীক্ষা করে ঔষধ ও পরামর্শ প্রদান করা হয়। এদিন ‘ঠিকানা’র পক্ষ থেকে ২০০ শতাধিক অসুস্থ দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
এসময় সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, যুগ্ম-সম্পাদক মল্লিকা পারভীন, কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক রামিন আহম্মেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২২ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




