
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করেছে র্যাব। এসময় মুকুল মন্ডল (৪৯) নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার পোড়াবাড়ী বাজারের সোনা মিয়ার মার্কেটে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

আটককৃত মুকুল মন্ডল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাতে সদর উপজেলার পোড়াবাড়ী বাজারের সোনা মিয়ার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মার্কেটের ব্যবসায়ী মুকুল মন্ডলের গুদাম ঘরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০ কেজি ওজনের সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল পাওয়া যায়। এ অপরাধে মুকুল মন্ডলকে আটক করা হয়।
তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল ছাড়াও ৯৮ লিটার চোলাই মদ ও ১০ কেজি গাঁজাসহ পৃথকস্থান থেকে চারজনকে আটক করা হয়। এসব আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২১ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




