
নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ভুঞাপুরের পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
এছাড়াও বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী।
অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য নাবিলা নুহাত চৈতি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সম্মেলনে যোগদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল কালাম মেম্বার ও আব্দুল মোমেন সরকার।
বাসাইলসংবাদ/ ১৩ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




