
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডে উপনির্বাচনে ২ হাজার ২৬৬ ভোট পেয়ে জহুরুল ইসলাম আজাদ (পানির বোতল) প্রতীকে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোশারফ হোসেন (ডালিম) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট। মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা এএইচমএম কামরুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই ওয়ার্ডের দুটি কেন্দ্রে দুইজন ম্যাজিষ্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
এএইচএম কামরুল হাসান জানান, ৭ হাজার ২৭৬ জন ভোটারের মধ্যে চার হাজার ৯৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে জহুরুল ইসলাম আজাদ (পানির বোতল) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৬৬ ভোট, মোশারফ হোসেন (ডালিম) পেয়েছেন ১ হাজার ৯২৮ ভোট, মীর মঈনুল হক লিটন (উটপাখি) পেয়েছেন ৭২৫ ভোট, হাবিবুল হাসান কনক (পাঞ্জাবি) পেয়েছেন ১০ ভোট ও খন্দকার নুর আমিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৬ ভোট। এছাড়াও ৩১টি ভোট বাতিল হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা মৃত্যুবরণ করেন। এরপর থেকে এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পদটি শূন্য হওয়ায় আজ এই ওয়ার্ডে উপনির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ/ ০৩ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




