
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলা গালা ইউনিয়নে বেলটিয়াবাড়ী জামিয়া ফারুকীয়া মসজিদ ও মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলটিয়াবাড়ী জামিয়া ফারুকীয়া মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে বেলটিয়াবাড়ী জামিয়া ফারুকীয়া মসজিদ ও মাদ্রাসার সাবেক সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ কুমার সরকার, গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান খান, ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মজনু মিয়া, টাঙ্গাইল উত্তর ট্রাক মালিক সমিতির সভাপতি অমির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালন করেন বেলটিয়াবাড়ী ইসলামিক ফিকা একাডেমির পরিচালক মুফতি মহমুদুল হক।

শপথ শেষে বেলটিয়াবাড়ী জামিয়া ফারুকীয়া মসজিদ ও মাদ্রাসার সাবেক সভাপতি রমজান আলী সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আগামী তিন বছর মেয়াদী কার্যকরী নির্বাহী কমিটির ২৭সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি আব্দুল কদ্দুস মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল হাসনাথ শিল্পী, কার্যকরী সভাপতি শাহ ইলিয়াস মিয়া, কো-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি ইদ্রিস আলী মিয়া, এনায়েত হোসেন, নাছির উদ্দিন হুরমুছ, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সহ-সম্পাদক পীরজাদা শাহ শাফি, শাহ শাহানশা, চাঁন মিয়া, কোষাধ্যক্ষ (মসজিদ) রফিকুল ইসলাম কিসলু, সহ-কোষাধ্যক্ষ (মসজিদ) শাহিন মিয়া, কোষাধ্যক্ষ (মাদ্রাসা) আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সহ-দপ্তর সম্পাদক মোকাদ্দেছ আলী মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কদ্দুছ সরকার, ধর্মীয় সম্পাদক ফরজ আলী মিয়া, গ্রন্থাগার সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাধারণ সদস্য এস এম রফিকুল হাসনাত ছন্দ, রুবেল মিয়া, আসাদুজ্জামান খান বালা, খায়রুল ইসলাম, শাহ মো. ফারুকুল ইসলাম লিটন, সিদ্দিক আলী মিয়া ও আনিছ মিয়া।
বাসাইলসংবাদ/ ২১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




