
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি (১০ লিটার) অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইবি)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনাবিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথোরিটির (ডেসকো) পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, আইইবির টাঙ্গাইল উপকেন্দ্রের সভাপতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার সাঈদ আল খালিদ প্রমুখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফিরোজুর রহমানের কাছে এই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
এর মধ্যে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি চালু করে রোগীদের সেবাদেয়া সম্ভব হবে বলে জানান ডা.ফিরোজুর রহমান। তবে পুরোপুরি প্ল্যানটি চালু করার জন্য আরও সিলিন্ডারের ঘাটতি রয়েছে। স্থানীয় বিত্তবানরা এমন মহতী উদ্যোগে এগিয়ে আসলে প্লান্টটি পূর্নাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আশরাফুজ্জামান সোহেল, বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক মোস্তফা খান রাজিব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরান খান বিপুল প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৫ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




