
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনা মহামারিতে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১ টায় ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একশ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল,১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৫ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




