
নিউজ ডেস্ক : টাঙ্গাইলে কোভিট-১৯ মহামারী করোনাভাইরাস আক্রান্ত অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে জেলা বিএনপি কর্তৃক পরিচালিত হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের ততা¡বধানে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলীম, জেলা তাঁতী দলের আহŸায়ক শাহ আলম মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান সোহেল, সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি আউঙ্গজেব তুষার, জেলা উলাম দলের আহŸায়ক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবিদ হাসান ইমন, সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাকিব হোসেনসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কোভিট-১৯ মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যারা অনেক কষ্টে দিন যাপন করছেন তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বাসাইলসংবাদ/ ১৩ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




