
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

‘ইশার সাথে গড়ে উঠুক মানবিক বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাসাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ জামিল খানের নেতৃত্বে একটি টিম বাসাইল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার কওমী মাদ্রাসার বিষয়ক মুহাম্মাদ হাবিবুর রহমান খান, থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল নাফি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইউনুস আহামেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, কার্যনির্বাহী সম্পাদক মুহাম্মাদ আকিব হাসান সহ থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




