
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় ভাসমান ও মানসিক ভারসাম্যহীন মানুষ এবং রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (২ মে) বিকেলে প্রায় ১২০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওছার আহমেদ ও যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদুর রহমান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কার্যক্রম গণমানুষের সহযোগিতায় অব্যাহত থাকবে বলে তারা জানান।
বাসাইলসংবাদ/ ০৩ মে, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




