
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তার জায়গা দখল ও জনভোগান্তি সৃষ্টি করে ব্যবসা পরিচালনার দায়ে সাতজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুটি ড্রেজার মেশিনসহ প্রায় ৩০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

রবিবার (১৪ মার্চ) উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারে ও কোকডহরা ইউনিয়নের কুটুরিয়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা ড্রেজার মেশিনসহ প্রায় ৩০০০ ফুট পাইপ ধ্বংস করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান। এসময় জনস্বার্থে প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
বাসাইলসংবাদ/ ১৫ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




