
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে হাবিব মিয়া (৩) ও সোনিয়া (২) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিব ওই গ্রামের শফিকুল মিয়ার ছেলে ও সোনিয়া একই গ্রামের ওহাব আলীর মেয়ে। সম্পর্কে হাবিব চাচা ও সোনিয়া ভাতিজি।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাবিব ও সোনিয়া বাড়ির পাশে খেলতে যায়। খেলাধূলার এক পর্যায়ে তরা বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর হাবিবের ফুফু রোজিনা তাদের উদ্ধার করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইলসংবাদ/ ১৩ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




