
নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা বাতিলের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। দীর্ঘ আধা ঘন্টা সময় মহাসড়ক অবরোধ করে রাখায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় চালক ও যাত্রীদের। সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারন এই আন্দোলনে অংশ গ্রহন করে।

এর আগে আন্দোলনকারীরা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিও পালন করে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবী প্রধানমন্ত্রী বরাবর জানানোর প্রতিশ্রতি দিলে মহাসড়ক থেকে আন্দোলন তুলে নেয় তারা।
আন্দোলনকারীরা জানান, একটি মহল মির্জাপুর, দেলদুয়ার এবং নাগরপুরের দুইটি করে ইউনিয়ন নিয়ে ধলেশ্বরী উপজেলার প্রস্তাব করেছেন। নতুন উপজেলা হলে সাধারণ মানুষের নানা রকমের সমস্যার সৃষ্টি হবে। যে কারনে প্রস্তাবিত তথাকথিত ধলেশ্বরী উপজেলা বাতিলের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। দাবী আদায় না হলো আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।
টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা বাতিলের দাবীতে মহাসড়কে বিক্ষোভ করায় যানচলাচলে কিছু সময় বিঘ্নিত হয়। কিছুক্ষণ পরেই যানচলাচল স্বাভাবিক হয়।
বাসাইলসংবাদ/ ১৩ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




