
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শনিবার (১২ অক্টোবর) দুপুরে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়াম এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম হোসেন সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ আমিনুর রহমান আমিন, সহ-সাধারণ সম্পাদক রাসেল মিয়া, ছোবহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল-মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১২ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




