
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে বক্তব্য রাখেন- বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা খান রাজিব, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার দফতর সম্পাদক শাহ আলম তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম দিপু, আকিব হায়দার, সুমি আক্তার, মাহমুদা খান নিশা, অজিত, মেহেদী, আবির, মিথুন মিয়া প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৮ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




