
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে তালাবদ্ধ অবস্থায় একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত¡র পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। সেখান থেকে মাদারীপুর জেলার রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, ‘চোর চক্র লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত¡র রেলক্রসিং সংলগ্ন এলাকায় ফেলে চলে যায়। সিন্দুকটি তালাবদ্ধ আছে। এছাড়া লোহার সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিবাহের রেজিস্টারের ফটোকপি পাওয়া গেছে। বিবাহের রেজিস্টারে মাদারীপুর জেলার রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে। সিন্দুকের মালিককে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
বাসাইলসংবাদ/ ০৯ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




