
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম নয়ন মিয়া (২২)। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রশিদনগরের তরকিুল ইসলামের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়বুর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি তেলের লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। এসময় আহত হয় আরও তিন জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০৩ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




