
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্তদের মাঝে ১০টন চাল ও দুই হাজার প্যাকেট স্যালাইন বিতণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু।

খাদ্য সহায়তা হিসেবে মির্জাপুর পৌরসভা এলাকার এক হাজার পরিবারের মাঝে তিনি ১০ কেজি করে চাল ও দুই প্যাকেট করে স্যালাইন বিতরণ করেছেন বলে জানা গেছে। বিগত ১৫-২০ দিনে মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, এরআগে করোনাকালে লকডাউনে কর্মহীন হওয়া মির্জাপুর পৌর এলাকার প্রায় ৭শ’ পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। করোনা ও বন্যার মতো দুঃসময়ে খাদ্য ও আর্থিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সহায়তাপ্রাপ্তরা।
মাজহারুল ইসলাম শিপলু বলেন, এবার বন্যায় শুধু পৌর এলাকায়ই অন্তত প্রায় ৩ হাজার পরিবার সহায়তা পাওয়ার উপযোগী। শোভাকাঙ্খী ও নিজ অর্থায়নে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করেছি। সামনে যেকোন সংকটে আমি যেন পৌরবাসীর কাজে লাগতে পারি সেই দোয়া প্রত্যাশা করি।
…বাসাইলসংবাদ/ ০১ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




