
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও ৭জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল ইউএনও’র গাড়ি চালক ( ৪৫), উপজেলা ভূমি অফিসের এক স্টাফ (৫৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্টাফ, উপজেলার সৈদামপুর গ্রামের এক নারী (৪০), সখীপুর উপজেলার নলুয়া গ্রামের আরেক নারী (৩০) ও টাঙ্গাইল সদরের বাসিন্দা (৩০)।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘২০জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে তাদের মধ্যে ৭জনের নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬জনে। এদের মধ্যে ১জনের মৃত্যু হয়েছে। আর ৩২জন সুস্থ্য হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ৪৯৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ১৮ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




