
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের কৃতি সন্তান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. নূরুল ইসলাম তালুকদাদের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী মো. নূরুল ইসলামের নের্তৃত্বে আনেহলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রউফ শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন জুরান, শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মো. এলিন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক হালিম তালুকদার, আফজাল হোসেন তালুকদার, আজিজ মিয়া, কামরুল ইসলাম, আসাদ মন্ডল, আরাফাত, লিটন, চঞ্জল চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নূরুল ইসলাম তালুকদার নিজে উপস্থিত থেকে বিভিন্ন স্পটে ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
…বাসাইলসংবাদ/ ১৭ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




