
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় এঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলেই পৌঁছায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে তারা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।


টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঢাকার জিরাবো থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-১৯০৭) যাত্রী নিয়ে নওগা যাওয়ার পথে মহাসড়কের বিক্রমহাটি নামকস্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি করতোয়া গেটলক (ঢাকা মেট্রো-ব-১৩-০৭৬৫) বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এঘটনায় মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় মাইক্রোবাসের চালকসহ ৭জন গুরুতরভাবে আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চালক বাদে আহতরা সবাই গার্মেন্টসকর্মী।
…বাসাইলসংবাদ/ ৩০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




