
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১জনে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন আক্রান্ত ওই ব্যক্তি (২৯) উপজেলার হাবলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি এখন তার বাড়িতে আইসোলেশনে রয়েছে।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘ওই ব্যক্তি মির্জাপুরে নমুনা দিয়েছিল। পরে আজ তার নমুনার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।’
তিনি আরও বলেন, ‘এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। বাকি ৯জন চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, এই ১১জন করোনা রোগীর মধ্যে ৪জন অন্য উপজেলার বাসিন্দা।
…বাসাইলসংবাদ/ ২৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




