
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকান্দি এলাকায় যমুনা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শুকুর মোল্লার ছেলে মুজাহিদ ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পুর্নবাসন গ্রামের সেকান্দর আলীর ছেলে আব্দুল সালাম।
মো. আসলাম হোসাইন বলেন, যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র লোড ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যা ভূমি ব্যবস্থাপনা আইনে দণ্ডনীয় অপরাধ। এজন্য নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকালে অভিযান পরিচালনা কর হয়। এসময় একজন লোড ড্রেজার চালক ও একজন কার্গো ট্রলার চালকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৯ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




